নাজিরাতুল কুরআন (৩৮তম ব্যাচ)
যে পদ্ধতিতে মাত্র কয়েক মাসে শুদ্ধভাবে কুরআন পড়া ও তিলাওয়াতের আত্মবিশ্বাস অর্জন করবেন
কোর্স পরিচিতি
নাজিরাতুল কুরআন কোর্সটি সাজানো হয়েছে একদম শুরু থেকে — যেন আরবি হরফের সঠিক উচ্চারণ না জানা একজন শিক্ষার্থীও ধাপে ধাপে পূর্ণ তাজবিদসহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করা শিখতে পারেন। শুরুতেই শেখানো হয় হরফের মাখরাজ (উচ্চারণের স্থান) ও সিফাত (হরফের বৈশিষ্ট্য) — যা শুদ্ধ তিলাওয়াতের মূল ভিত্তি। এরপর ধারাবাহিকভাবে আসে তাজবিদের গুরুত্বপূর্ণ নিয়মগুলো: ক্বলকলা, হামস, ওয়াজিব গুন্নাহ, নূন সাকিন ও তানভীন, মীম সাকিন, বিভিন্ন প্রকার মাদ (মাদ্দে তাবায়ী ও আরজী), রা হরফ ও আল্লাহ শব্দের নিয়ম, ওয়াকফ তথা থামার নিয়ম এবং মোটা-চিকন উচ্চারণ। শুধু নিয়ম শেখানোই নয় — প্রতিটি অধ্যায়ে রয়েছে যথেষ্ট প্রাকটিস, আর শেষ ধাপে মাকামাত তথা সুরসহ তিলাওয়াতের অনুশীলন, যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে সুন্দর করে কুরআন পড়তে পারেন। উস্তাযের সরাসরি তত্ত্বাবধানে ভুল সংশোধনের সুযোগসহ এই ব্যাচটি বিশেষভাবে উপযুক্ত তাদের জন্য, যারা অল্প সময়ে শুদ্ধ ও সুন্দর তিলাওয়াত আয়ত্ত করতে চান।