সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও দ্বীন শিক্ষার সহজ মাধ্যম

অভিজ্ঞ উস্তাযদের তত্ত্বাবধানে ঘরে বসেই তাজবীদসহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও দ্বীনের মৌলিক বিষয়সমূহ শেখার জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন একাডেমি।

টি
পূর্ণাঙ্গ কোর্স
+
কোর্স সম্পন্ন শিক্ষার্থী
জন
টোটাল টীচার সংখ্যা
টি
নারী ব্যাচ
পরিচিতি ও বৈশিষ্ট্য

কুরআন তিলাওয়াত ও দ্বীন শিক্ষা হোক আরও সহজ ও কার্যকর

বাংলা ইকরা একাডেমি একটি বিশ্বস্ত অনলাইন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সঠিক তাজবীদসহ কুরআন তিলাওয়াত এবং দ্বীনের মৌলিক বিষয়সমূহ সহজ পদ্ধতিতে শেখানোর লক্ষ্যে কাজ করছি।

তাজবীদসহ শুদ্ধ তিলাওয়াত শিক্ষা

নাজিরাতুল কুরআন থেকে শুরু করে তারকিবে তাফসির পর্যন্ত — সঠিক উচ্চারণ ও তাজবীদের নিয়মকানুন শিখে আত্মবিশ্বাসের সাথে কুরআন তিলাওয়াত করুন।

অভিজ্ঞ উস্তাযদের সরাসরি তদারকি

লাইভ ক্লাস এবং সার্বক্ষণিক সাপোর্টের মাধ্যমে অভিজ্ঞ উস্তাযরা প্রতিটি শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে মূল্যায়ন ও গাইড করেন।

সকলের জন্য উন্মুক্ত ও নমনীয়

চাকরিজীবী, ছাত্র বা গৃহিণী — যে কেউ নিজের সুবিধামতো সময়ে লাইভ বা রেকর্ডেড ক্লাসে অংশ নিতে পারবেন।

Bangla Iqra Academy Quran and study space

বিশেষ কোর্স স্পটলাইট

চলমান ব্যাচের জনপ্রিয় কোর্স — বিস্তারিত দেখে আজই ভর্তি হোন।

নাজিরাতুল কুরআন (রেকর্ডেড কোর্স)

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পদ্ধতিতে মাত্র ২৪টি রেকর্ডেড ক্লাসেই শিখে ফেলুন শুদ্ধ কুরআন তিলাওয়াত — নিজের সুবিধামতো সময়ে, নিজের গতিতে

সিরাতের আলোয় প্যারেন্টিং

লেখক, গবেষক ও মেন্টাল হেলথ এক্সপার্ট জিয়াউল হক পরিচালিত ৬ পর্বের রেকর্ডেড কোর্স। বিয়ের প্রস্তুতি থেকে তরুণ বয়সে সন্তানের সাথে বাবা-মায়ের আচরণ পর্যন্ত — সিরাত ও নৈতিকতার আলোকে সাজানো পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।

কুরআন অনুধাবন ৯০%

নামাজে যে আয়াতগুলো প্রতিদিন পড়েন, সেগুলোর অর্থ কি বুঝে পড়েন? মাত্র ১২০০টি শব্দ শিখলেই কুরআনের ৯০% অর্থ খুলে যাবে। ১২টি লাইভ ক্লাস · সপ্তাহে ২টি · ২ জন শিক্ষক · সার্টিফিকেট।

কুরআন অনুধাবন ৪০%

কুরআন পড়েন, কিন্তু কতটুকু বুঝে পড়েন? কুরআনে সবচেয়ে বেশি ফিরে আসা ১০০টি শব্দ চিনলেই কুরআনের ৪০% শব্দ আপনার পরিচিত হয়ে যাবে। এক দিন · ২ ঘণ্টা · সরাসরি ওয়ার্কশপ · মাত্র ৫০০ টাকা।

আমাদের কোর্স

আমাদের সব কোর্স

আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বেছে নিন উপযুক্ত কোর্স।

কুরআন শিক্ষা কেন অনলাইনে?

সময়, দূরত্ব কিংবা ব্যস্ততা — কুরআন শেখার পথে আর কোনো বাধা নয়। আধুনিক অনলাইন পদ্ধতিতে অভিজ্ঞ উস্তাযের কাছ থেকে তাজবীদসহ সহীহ তিলাওয়াত শিখুন, ঘরে বসেই।

  • দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই অংশগ্রহণের সুযোগ।
  • যাতায়াত ও বাড়তি খরচ ছাড়াই অত্যন্ত স্বল্প মূল্যে শিক্ষার সুযোগ।
  • ক্লাস মিস হলেও রেকর্ডিং থেকে যতবার ইচ্ছা পুনরায় দেখার সুবিধা।
  • শুধু একটি ইন্টারনেট সংযোগেই তাজবীদসহ কুরআন ও দ্বীনের মৌলিক শিক্ষা।