নাযিরাতুল কুরআন

নাজিরাতুল কুরআন (রেকর্ডেড কোর্স)

যেকোনো সময় থেকে শুরু করুন — রেকর্ডেড ক্লাসের মাধ্যমে শুদ্ধভাবে কুরআন পড়া ও তিলাওয়াতের আত্মবিশ্বাস অর্জন করুন

বিগিনার আজীবন অ্যাক্সেস Tamzid

কোর্স পরিচিতি

নাজিরাতুল কুরআন (রেকর্ডেড কোর্স) সাজানো হয়েছে একদম শুরু থেকে — আরবি হরফের সঠিক উচ্চারণ থেকে শুরু করে পূর্ণ তাজবিদসহ শুদ্ধ তিলাওয়াত পর্যন্ত। রেকর্ডেড ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি নিজের সুবিধামতো সময়ে বারবার দেখে দেখে অনুশীলন করতে পারবেন — কোনো ক্লাস মিস হওয়ার ভয় নেই। শুরুতেই শেখানো হয় হরফের মাখরাজ (উচ্চারণের স্থান) ও সিফাত (হরফের বৈশিষ্ট্য) — যা শুদ্ধ তিলাওয়াতের মূল ভিত্তি। এরপর ধারাবাহিকভাবে আসে তাজবিদের গুরুত্বপূর্ণ নিয়মগুলো: ক্বলকলা, হামস, ওয়াজিব গুন্নাহ, নূন সাকিন ও তানভীন, মীম সাকিন, বিভিন্ন প্রকার মাদ (মাদ্দে তাবায়ী ও আরজী), রা হরফ ও আল্লাহ শব্দের নিয়ম, ওয়াকফ তথা থামার নিয়ম এবং মোটা-চিকন উচ্চারণ। প্রতিটি অধ্যায়ে রয়েছে যথেষ্ট প্রাকটিস, আর শেষ ধাপে মাকামাত তথা সুরসহ তিলাওয়াতের অনুশীলন — যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে সুন্দর করে কুরআন পড়তে পারেন। যাদের পক্ষে নির্দিষ্ট সময়ের লাইভ ক্লাস মেনে চলা কঠিন, কিংবা যারা নিজের গতিতে ধীরে ধীরে শিখতে চান — তাদের জন্য এই রেকর্ডেড কোর্সটি আদর্শ।

নাজিরাতুল কুরআন (রেকর্ডেড কোর্স)
399৳1,550৳
এখনই ভর্তি হন
  • অভিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে
  • আজীবন কোর্স অ্যাক্সেস
  • ডাউনলোডযোগ্য কিতাব ও নোট
  • কোর্স শেষে সনদ

কোর্স কারিকুলাম